- নগর উন্নয়ন কতৃপক্ষের চেয়ারম্যান মনোনীত হওয়ার কয়েছ লোদীকে সংবর্ধনা
- হাইতির বিপক্ষে ৩ গোলের জয়ে সি গ্রুপের শীর্ষে ব্রাজিল
- সিলেট শাহপরান (রহ.) মাজারে ডিসি সারওয়ার, দিলেন যে নির্দেশনা
- সাবেক ছাত্রনেতা জুনেদ আহমেদকে সিলেট বিমানবন্দরে সংবর্ধনা
- প্রধানমন্ত্রীর সহধর্মিনী বিশিষ্ট চিকিৎসক ডা: জোবায়দা রহমান এর জন্মবার্ষীকিতে পথচারীদের মাঝে খাবার বিতরণ
- ফ্যাসিবাদবিরোধী আন্দোলনে প্রবাসীদের ভূমিকা অবিস্মরণীয়-কয়েছ লোদী
- সিলেট শাহজালাল মাজারের দানের ডেগ সিলগালা, বসলো প্রশাসনের দানবাক্স, নিরাপত্তায় আনসার
- প্রবাসীদের সুরক্ষায় ও বিনিয়োগ সহজ করতে সরকার কাজ করে যাচ্ছে: মন্ত্রী আরিফুল হক চৌধুরী
- সিলেটের পবিত্র মাটিতে আ.লীগ ও ছাত্রলীগ সন্ত্রাসীদের ঠাঁই নেই-বিক্ষোভ সামাবেশে বক্তারা
- এতিমদের সাথে জন্মদিন কাটালেন এমসি কলেজ ছাত্রদল নেতা রাজিব
» মানবাধিকার বাস্তবায়ন ফাউন্ডেশন সিলেট জেলার মাসিক সভা
প্রকাশিত: ০৬. আগস্ট. ২০২৫ | বুধবার
সিলেট বিএম ডেস্ক ::: বাংলাদেশ মানবাধিকার বাস্তবায়ন ফাউন্ডেশন (বিএমবিএফ) সিলেট জেলা শাখার মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (৬ আগস্ট) বিকেলে নগরীর তালতলাস্থ একটি হোটেলের সম্মেলনকক্ষে অনুষ্ঠিত এ সভায় সভাপতিত্ব করেন বাংলাদেশ মানবাধিকার বাস্তবায়ন ফাউন্ডেশন (বিএমবিএফ) সিলেট জেলা শাখার সভাপতি আশরাফুর রহমান চৌধুরী। সভাপতির বক্তব্যে আশরাফুর রহমান চৌধুরী বলেন, মানবাধিকার মানুষের জন্মগত অধিকার। এর অধিকার কেউ কখনো কারো কাছ থেকে কেড়ে নিতে পারে না। জীবনের প্রতিটি ক্ষেত্রে মৌলিক মানবাধিকার নিশ্চিত করতে হবে। এজন্য রাষ্ট্রের পাশাপাশি সমাজের প্রতিটি শ্রেণি-পেশার মানুষকে কাজ করতে হবে। তিনি বলেন, মানবাধিকার সমুন্নত রাখতে বাংলাদেশ মানবাধিকার বাস্তবায়ন ফাউন্ডেশন নিরলসভাবে কাজ করে যাচ্ছে। যেখানেই মানবাধিকার লঙ্ঘিত হচ্ছে, বিএমবিএফ সেখানেই সোচ্চার থেকেছে। মানবাধিকারের প্রশ্নে আমরা কখনোই আপোষ করবো না।
বিএমবিএফ সিলেট জেলার সাধারণ সম্পাদক ইঞ্জিনিয়ার সবুজ বিশ^াস এর পরিচালনায় সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন সংগঠনের সিলেট বিভাগের কেন্দ্রীয় প্রতিনিধি মনোরঞ্জন তালুকদার। প্রধান অতিথির বক্তব্যে মনোরঞ্জন তালুকদার বলেন, মানবাধিকারের মূলনীতিসমূহ হলো সাম্য, মানবিক, মর্যাদা,সামাজিক ন্যায়বিচার। আন্তর্জাতিকভাবে গৃহীত মানবাধিকারের মূলনীতিগুলোকে বাংলাদেশের সংবিধানে স্বীকৃতি দেওয়া হয়েছে। মানবাধিকার রক্ষা এবং তার উন্নয়নের দায়িত্ব আমাদের সবার। তাই আমাদের সবাইকে জনসাধারণকে তাদের অধিকার সম্পর্কে আরো বেশি সচেতন করতে হবে এবং মানবাধিকার প্রতিষ্ঠায় নিস্বার্থভাবে কাজ করে যেতে হবে।
সভায় আরো বক্তব্য রাখেন বিএমবিএফ সিলেট বিভাগের যুগ্ম সম্পাদক মো. খালেদ মিয়া, সিলেট জেলা সাংগঠনিক সম্পাদক চিত্রনায়ক জহির চৌধুরী, কোষাধ্যক্ষ মো. ইব্রাহিম আলী, সালিশ বিষয়ক সম্পাদক হাজী নেছার আহমদ তালুকদার, সমাজকল্যাণ সম্পাদক আমানুর রহমান আমান, বিভাগীয় প্রচার সম্পাদক মো. ইউসুফ সেলু, মাদক প্রতিরোধ সম্পাদক মো. গিয়াস উদ্দিন, সহকারী তদন্ত সম্পাদক রফিকুল ইসলাম প্রমুখ। সভায় বাংলাদেশ মানবাধিকার বাস্তবায়ন ফাউন্ডেশন (বিএমবিএফ) সিলেট বিভাগের সম্মেলন সফলের সিদ্ধান্ত গ্রহণ করা হয়। এছাড়া সভায় বক্তারা জুলাই সনদ ঘোষণা করায় বর্তমান অন্তবর্তীকালীন সরকারকে অভিনন্দন জানান এবং আইনশৃঙ্খলা কমিটিতে মানবাধিকার কর্মীদের অন্তর্ভুক্ত করার জন্য সরকারের কাছে জোর দাবি জানান।
সর্বশেষ খবর
- নগর উন্নয়ন কতৃপক্ষের চেয়ারম্যান মনোনীত হওয়ার কয়েছ লোদীকে সংবর্ধনা
- হাইতির বিপক্ষে ৩ গোলের জয়ে সি গ্রুপের শীর্ষে ব্রাজিল
- সিলেট শাহপরান (রহ.) মাজারে ডিসি সারওয়ার, দিলেন যে নির্দেশনা
- সাবেক ছাত্রনেতা জুনেদ আহমেদকে সিলেট বিমানবন্দরে সংবর্ধনা
- প্রধানমন্ত্রীর সহধর্মিনী বিশিষ্ট চিকিৎসক ডা: জোবায়দা রহমান এর জন্মবার্ষীকিতে পথচারীদের মাঝে খাবার বিতরণ
সর্বাধিক পঠিত খবর
- পুলিশের জালে আটক ফেঞ্চুগঞ্জের চিহ্নিত ভূমি সন্ত্রাসী
- বহিষ্কারাদেশ প্রত্যাহার হচ্ছে বিএনপির শতাধিক নেতার
- গোবিন্দগঞ্জ আব্দুল হক স্মৃতি ডিগ্রি কলেজ ছাত্রদলের কমিটি ঘোষনা করেছে সুনামগঞ্জ জেলা ছাত্রদল
- সিলেট মহানগর যুবদল নেতা লায়েক আহমদ কে হত্যার হুমকি দেওয়ায় থানায় সাধারণ ডায়রি
- সিলেট জেলা ও মহানগর ছাত্রদলের বিবৃতি – ইশতিয়াক রাজু ছাত্রদলের কেউ নয়।
এই বিভাগের আরো খবর