- নগর উন্নয়ন কতৃপক্ষের চেয়ারম্যান মনোনীত হওয়ার কয়েছ লোদীকে সংবর্ধনা
- হাইতির বিপক্ষে ৩ গোলের জয়ে সি গ্রুপের শীর্ষে ব্রাজিল
- সিলেট শাহপরান (রহ.) মাজারে ডিসি সারওয়ার, দিলেন যে নির্দেশনা
- সাবেক ছাত্রনেতা জুনেদ আহমেদকে সিলেট বিমানবন্দরে সংবর্ধনা
- প্রধানমন্ত্রীর সহধর্মিনী বিশিষ্ট চিকিৎসক ডা: জোবায়দা রহমান এর জন্মবার্ষীকিতে পথচারীদের মাঝে খাবার বিতরণ
- ফ্যাসিবাদবিরোধী আন্দোলনে প্রবাসীদের ভূমিকা অবিস্মরণীয়-কয়েছ লোদী
- সিলেট শাহজালাল মাজারের দানের ডেগ সিলগালা, বসলো প্রশাসনের দানবাক্স, নিরাপত্তায় আনসার
- প্রবাসীদের সুরক্ষায় ও বিনিয়োগ সহজ করতে সরকার কাজ করে যাচ্ছে: মন্ত্রী আরিফুল হক চৌধুরী
- সিলেটের পবিত্র মাটিতে আ.লীগ ও ছাত্রলীগ সন্ত্রাসীদের ঠাঁই নেই-বিক্ষোভ সামাবেশে বক্তারা
- এতিমদের সাথে জন্মদিন কাটালেন এমসি কলেজ ছাত্রদল নেতা রাজিব
» সিলেট-১, সিলেট-২ ও সিলেট-৩ আসনে বিএনপির মনোনয়ন পাওয়ার জন্য মাঠে কাজ করছেন যারা
প্রকাশিত: ১০. আগস্ট. ২০২৫ | রবিবার

বিশেষ প্রতিবেদন :
নির্বাচন যত ঘনিয়ে আসছে প্রার্থীর সংখ্যা বাড়ছে। প্রবাস থেকে এসে অনেকেই প্রার্থিতা ঘোষণা করছেন। তবে বিএনপি’র তরফ থেকে আসন্ন নির্বাচনে একক প্রার্থীই দেয়ার চিন্তাভাবনা করা হচ্ছে বলে জানিয়েছেন দলের নেতারা। এজন্য দলের তরফ থেকে প্রার্থীদের গ্রহণযোগ্যতা সম্পর্কে খোঁজখবর নেয়া হচ্ছে। এক্ষেত্রে পরিচ্ছন্ন ও জনসম্পৃক্ত নেতাদের মনোনয়ন দেয়ার বিষয়টি চিন্তায় রাখা হচ্ছে।
সিলেট -১ :
এই আসনটি হচ্ছে মর্যাদার আসন। এ আসনে যে দলের প্রার্থী জয়ী হন সে দলই সরকার গঠন করে। ১৯৯১ সাল থেকে তা প্রচলিত আছে। তখনকার নির্বাচনে সিলেট বিভাগের ১৯টি আসনের মধ্যে আওয়ামী লীগ ৭টি, বিএনপি ১টি, জাতীয় পার্টি ৮টি, বাংলাদেশের কমিউনিস্ট পার্টি ১টি, গণতান্ত্রিক পার্টি ১টি এবং ইসলামী ঐক্যজোট ১টি আসনে জয়লাভ করে। সেই নির্বাচনে সিলেট -১ আসন থেকে বিএনপির মনোনীত প্রার্থী খন্দকার আব্দুল মালিক নির্বাচিত হয়েছিলেন এবং বিএনপি তখন সরকার গঠন করেছিলো। সবকয়টি নির্বাচনে এ আসন থেকে ভিআইপিরা নির্বাচিত হয়ে আসছেন। এবারো এর ব্যতিক্রমী হবে না বলে মনে করছেন বিএনপি’র কর্মী সমর্থকরা। এ আসনে ২০১৮ সালে বিএনপি’র প্রার্থী হয়েছিলেন খন্দকার আব্দুল মালিক সাহেব এর পুত্র বিএনপি’র চেয়ারপারসনের উপদেষ্টা খন্দকার আব্দুল মুক্তাদির। ওই নির্বাচনে মাত্র দুই ঘণ্টায় তিনি দেড় লাখের কাছাকাছি ভোট পেয়েছিলেন। পরে নানা দমন-পীড়নের কারণে তাকে ভোটের মাঠ ছাড়তে হয়েছিল। ‘রাতের ভোটের’ বিচার জনগণের কাছে দিয়ে তিনি ভোটের মাঠ ছেড়ে দেন। খন্দকার মুক্তাদির মনোনয়ন প্রাপ্তির দিক থেকে অনেক এগিয়ে রয়েছেন। এবার ভোটের মাঠে তার জনসম্পৃক্ততার বিষয়টি আরও বেশি স্পষ্ট হয়েছে। নতুন করে এই আসনে আলোচনায় এসেছেন বিএনপি’র চেয়ারপারসনের উপদেষ্টা ও সাবেক মেয়র আরিফুল হক চৌধুরী। তিনি গত এক মাস ধরে ভোটারদের কাছে যাচ্ছেন। তবে, এখনো ভোটের মাঠে তার গতি কম। গত কয়েকদিন আগে তিনি বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান এর সাথে লন্ডনে সৌজন্য সাক্ষাৎ করে আসেন।
সিলেট-২ :
এই আসনটি হচ্ছে নিখোঁজ বিএনপি নেতা এম ইলিয়াস আলীর আসন। তার গুমের পর এ আসনে বিএনপি’র হাল ধরেছিলেন তার স্ত্রী ও বিএনপি’র চেয়ারপারসনের উপদেষ্টা বেগম তাহসিনা রুশদীর লুনা। একদিকে স্বামীর সন্ধান দাবি, অন্যদিকে নিজ আসনে দলকে আগলে রাখার মতো কঠিন কাজ করে চলেছেন লুনা। ইলিয়াস আলীর এ আসনে লুনা নিজেই শক্তিশালী অবস্থান গড়ে তুলেছেন। এ আসনে মনোনয়ন পেলে লুনার জয় সময়ের ব্যাপার হবে বলে মনে করছেন এ আসনের ভোটাররা। এ ছাড়া আসনে বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যানের আন্তর্জাতিক বিষয়ক উপদেষ্টা ও বিএনপি কেন্দ্রীয় কমিটির আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক হুমায়ূন কবিরও ভোটের মাঠে রয়েছেন। ইতিমধ্যে সুধীজনের ব্যানারে হুমায়ূন কবির বিশ্বনাথ ও ওসমানীনগরে সমাবেশ করেছেন।
সিলেট -৩ :
এই আসনে এ পর্যন্ত বিএনপি’র ৫ জন প্রার্থী মাঠ চষে বেড়াচ্ছেন। এর মধ্যে রয়েছেন, দলের চেয়ারপারসনের উপদেষ্টা ও যুক্তরাজ্য বিএনপি’র সভাপতি এমএ মালেক, বিএনপি’র আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক ব্যারিস্টার এমএ সালাম, সিলেট জেলা বিএনপি’র সভাপতি আব্দুল কাইয়ূম চৌধুরী, জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক আব্দুল আহাদ খান জামাল ও নগর বিএনপি’র সহ-সভাপতি ও এমএম হকপুত্র ব্যারিস্টার রিয়াসাদ আজিম। এ আসনে সব প্রার্থীই ভোটের মাঠে সরব রয়েছেন। তাদের ঘিরে ভোটারদের মধ্যে ব্যাপক উৎসাহ উদ্দীপনা রয়েছে।
সর্বশেষ খবর
- নগর উন্নয়ন কতৃপক্ষের চেয়ারম্যান মনোনীত হওয়ার কয়েছ লোদীকে সংবর্ধনা
- হাইতির বিপক্ষে ৩ গোলের জয়ে সি গ্রুপের শীর্ষে ব্রাজিল
- সিলেট শাহপরান (রহ.) মাজারে ডিসি সারওয়ার, দিলেন যে নির্দেশনা
- সাবেক ছাত্রনেতা জুনেদ আহমেদকে সিলেট বিমানবন্দরে সংবর্ধনা
- প্রধানমন্ত্রীর সহধর্মিনী বিশিষ্ট চিকিৎসক ডা: জোবায়দা রহমান এর জন্মবার্ষীকিতে পথচারীদের মাঝে খাবার বিতরণ
সর্বাধিক পঠিত খবর
- পুলিশের জালে আটক ফেঞ্চুগঞ্জের চিহ্নিত ভূমি সন্ত্রাসী
- বহিষ্কারাদেশ প্রত্যাহার হচ্ছে বিএনপির শতাধিক নেতার
- গোবিন্দগঞ্জ আব্দুল হক স্মৃতি ডিগ্রি কলেজ ছাত্রদলের কমিটি ঘোষনা করেছে সুনামগঞ্জ জেলা ছাত্রদল
- সিলেট মহানগর যুবদল নেতা লায়েক আহমদ কে হত্যার হুমকি দেওয়ায় থানায় সাধারণ ডায়রি
- সিলেট জেলা ও মহানগর ছাত্রদলের বিবৃতি – ইশতিয়াক রাজু ছাত্রদলের কেউ নয়।
এই বিভাগের আরো খবর
- আওয়ামী লীগ সরকারের আমলে রাজনৈতিক প্রভাব খাটিয়ে নিজাম নিজের নামে ৯টি ঘর
- জালালাবাদ থানার মাসুক বাজারে প্রকাশ্যে মাদক ব্যবসার অভিযোগ, উদ্বিগ্ন সচেতন মহল
- নাসির উদ্দীন রহিমের ওপর সন্ত্রাসী হামলা, সিলেট জেলা ও মহানগর যুবদলের তীব্র নিন্দা
- শাবিপ্রবির ডেসপাচ বিভাগে অনিয়মের অভিযোগ বদলির পরও সক্রিয় বিতর্কিত কর্মচারী
- সিলেটবাসীকে ঈদুল ফিতরের শুভেচ্ছা জানিয়েছেন কোহিনূর আহমদ
