- নগর উন্নয়ন কতৃপক্ষের চেয়ারম্যান মনোনীত হওয়ার কয়েছ লোদীকে সংবর্ধনা
- হাইতির বিপক্ষে ৩ গোলের জয়ে সি গ্রুপের শীর্ষে ব্রাজিল
- সিলেট শাহপরান (রহ.) মাজারে ডিসি সারওয়ার, দিলেন যে নির্দেশনা
- সাবেক ছাত্রনেতা জুনেদ আহমেদকে সিলেট বিমানবন্দরে সংবর্ধনা
- প্রধানমন্ত্রীর সহধর্মিনী বিশিষ্ট চিকিৎসক ডা: জোবায়দা রহমান এর জন্মবার্ষীকিতে পথচারীদের মাঝে খাবার বিতরণ
- ফ্যাসিবাদবিরোধী আন্দোলনে প্রবাসীদের ভূমিকা অবিস্মরণীয়-কয়েছ লোদী
- সিলেট শাহজালাল মাজারের দানের ডেগ সিলগালা, বসলো প্রশাসনের দানবাক্স, নিরাপত্তায় আনসার
- প্রবাসীদের সুরক্ষায় ও বিনিয়োগ সহজ করতে সরকার কাজ করে যাচ্ছে: মন্ত্রী আরিফুল হক চৌধুরী
- সিলেটের পবিত্র মাটিতে আ.লীগ ও ছাত্রলীগ সন্ত্রাসীদের ঠাঁই নেই-বিক্ষোভ সামাবেশে বক্তারা
- এতিমদের সাথে জন্মদিন কাটালেন এমসি কলেজ ছাত্রদল নেতা রাজিব
» ফ্রান্সে দারুল কিরাতের পুরষ্কার বিতরণী সম্পন্ন ।
প্রকাশিত: ১৮. আগস্ট. ২০২৫ | সোমবার

নিজস্ব প্রতিবেদক:আবুল কালাম মামুন জানান:-
উপমহাদেশের প্রখ্যাত আলেমে দ্বীন অলিয়ে কামিল আল্লামা ফুলতলী (র.)-এর পবিত্র কোরআনের খেদমত বিশ্বজুড়ে ছড়িয়ে পড়েছে। তারই অংশ হিসেবে পশ্চিম ইউরোপের দেশ ফ্রান্সের রাজধানী প্যারিসে দারুল কিরাত মজিদিয়া ফুলতলী ট্রাস্ট অনুমোদিত বাংলাদেশ কমিউনিটি ওভারভিলিয়ে মাদ্রাসা শাখায় দেড় মাসব্যাপী গ্রীষ্মকালীন কোরআন শিক্ষা প্রশিক্ষণ কোর্স শেষে পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
গতকাল ১৭ আগস্ট (রবিবার) স্থানীয় সময় সকাল ১১টায় মাদ্রাসা হলরুমে এ অনুষ্ঠান আয়োজন করা হয়। শাখার নাজিম কাজী আব্দুল মুহিতের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন আঞ্জুমানে আল ইসলাম ফ্রান্সের প্রেসিডেন্ট মাওলানা মাসুক আহমদ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ কমিউনিটি ওভারভিলিয়ে মাদ্রাসার সভাপতি সালেহ আহমদ চৌধুরী, প্রধান আলোচক খতিব হাফিজ জিল্লুর রহমান, গ্লোবাল জালালাবাদ এসোসিয়েশন ফ্রান্সের সভাপতি ফয়ছল উদ্দিনসহ এমদাদুল হক স্বপন, জবরুল ইসলাম, কারী রুবেল আহমদ, সাদিকুর রহমান, মাওলানা আবুল কালাম, মাওলানা শাহিন আহমদ, মির্জা শফিকুল ইসলাম, কামাল আহমদ, সরোয়ার আহমদ, রুনেল আহমদ, শাহেদ আহমদ ও হাফিজ জাহাঙ্গীর প্রমুখ।
কোর্সে প্রায় ১৫০ জন ছাত্রছাত্রী অংশগ্রহণ করে। হামদ, নাত, কিরাত ও তাজবীদ প্রতিযোগিতায় বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করা হয় এবং ক্লাসভিত্তিক পরীক্ষায় উত্তীর্ণদের সনদপত্র প্রদান করা হয়। এ বছরের কোর্সে সর্বোচ্চ নম্বর অর্জন করে সাবিহা বেগম।
অনুষ্ঠানে আগত অতিথি ও সুধীজনকে ফুলেল শুভেচ্ছা জানানো হয়। পরে মিলাদ, মোনাজাত ও তাবারুক বিতরণের মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করা হয়।
সর্বশেষ খবর
- নগর উন্নয়ন কতৃপক্ষের চেয়ারম্যান মনোনীত হওয়ার কয়েছ লোদীকে সংবর্ধনা
- হাইতির বিপক্ষে ৩ গোলের জয়ে সি গ্রুপের শীর্ষে ব্রাজিল
- সিলেট শাহপরান (রহ.) মাজারে ডিসি সারওয়ার, দিলেন যে নির্দেশনা
- সাবেক ছাত্রনেতা জুনেদ আহমেদকে সিলেট বিমানবন্দরে সংবর্ধনা
- প্রধানমন্ত্রীর সহধর্মিনী বিশিষ্ট চিকিৎসক ডা: জোবায়দা রহমান এর জন্মবার্ষীকিতে পথচারীদের মাঝে খাবার বিতরণ
সর্বাধিক পঠিত খবর
- পুলিশের জালে আটক ফেঞ্চুগঞ্জের চিহ্নিত ভূমি সন্ত্রাসী
- বহিষ্কারাদেশ প্রত্যাহার হচ্ছে বিএনপির শতাধিক নেতার
- গোবিন্দগঞ্জ আব্দুল হক স্মৃতি ডিগ্রি কলেজ ছাত্রদলের কমিটি ঘোষনা করেছে সুনামগঞ্জ জেলা ছাত্রদল
- সিলেট মহানগর যুবদল নেতা লায়েক আহমদ কে হত্যার হুমকি দেওয়ায় থানায় সাধারণ ডায়রি
- সিলেট জেলা ও মহানগর ছাত্রদলের বিবৃতি – ইশতিয়াক রাজু ছাত্রদলের কেউ নয়।
