- শহীদ শামসুদ্দিন হাসপাতালে হামের চিকিৎসা কার্যক্রম পরিদর্শন করলেন সিসিক প্রশাসক
- সেবা নিশ্চিতে ৫ অঞ্চলে ভাগ করা হলো সিলেট সিটি করপোরেশন
- বৃহত্তর মদিনা মার্কেট ব্যবসায়ী সমিতির নির্বাচনী তফসিল ঘোষণা, ভোট গ্রহণ ১১ জুলাই
- বাংলাদেশ-যুক্তরাষ্ট্র বাণিজ্য চুক্তি পারস্পরিক স্বার্থে ব্যবহারে জোর: উদ্বেগের কিছু নেই বললেন বাণিজ্যমন্ত্রী
- ফটো সাংবাদিক ইকবাল মনসুরের মৃত্যু বার্ষিকীতে বিপিজেএ সিলেটের দোয়া মাহফিল
- সিলেট মহানগর ছাত্রদলের সাধারণ সম্পাদক পদে আলোচনায় মোঃ মোস্তাফিজুর রহমান
- সিলেটে ছিনতাইকারী ও মোবাইল চোর চক্রের ১০ সদস্যকে গ্রেপ্তার করেছে র্যাব
- সিলেটের তেলিবাজারে ট্রাক-পিকআপ সংঘর্ষে নিহত ৮
- কথা বললেই পুলিশ ধরে নিয়ে যাবে, এটি চলবে না: সিলেটে প্রধানমন্ত্রী
- মহান মে দিবস উপলক্ষে সিলেট জেলা হোটেল শ্রমিক ইউনিয়নের বর্ণাঢ্য র্যালী
» প্যারিসে সরকার বিরোধী বিক্ষোভ’২০০ জন আটক।৮০ হাজার পুলিশ মোতায়েন।
প্রকাশিত: ১১. সেপ্টেম্বর. ২০২৫ | বৃহস্পতিবার

ফ্রান্সে সরকারবিরোধী বিক্ষোভ তীব্র আকার ধারণ করেছে। বুধবার স্থানীয় সময় রাজধানী প্যারিসসহ বিভিন্ন শহরে ‘ব্লোকঁ তু’ (সবকিছু অচল) কর্মসূচিতে অংশ নেন হাজারো তরুণ। বিক্ষোভ চলাকালে বহু এলাকায় পুলিশের সঙ্গে বিক্ষোভকারীদের সংঘর্ষ হয়।
ফরাসি গণমাধ্যম লো মঁদ জানিয়েছে, বিক্ষোভ শুরুর ঘণ্টাখানেকের মধ্যে পুলিশ অন্তত ২০০ জনকে আটক করে। তবে রয়টার্স বলছে, আটক ব্যক্তির সংখ্যা ৩০০-এরও বেশি। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে সরকার ৮০ হাজার পুলিশ সদস্য মোতায়েন করেছে।
বিক্ষোভকারীরা প্রেসিডেন্ট এমানুয়েল মাখোঁর ব্যয় সংকোচন নীতির বিরুদ্ধে আন্দোলন শুরু করেছেন। এর আগে সোমবার পার্লামেন্টে আস্থা ভোটে হেরে পদত্যাগ করেন প্রধানমন্ত্রী ফ্রঁসোয়া বায়রু। মঙ্গলবার নতুন প্রধানমন্ত্রী হিসেবে মাখোঁ তাঁর ঘনিষ্ঠ সহযোগী সেবাস্টিয়ান লোকনুকে নিয়োগ দেন। লোকনুর দায়িত্ব নেওয়ার দিনই রাস্তায় নামে বিক্ষুব্ধ জনতা।
বিক্ষোভকারীদের অভিযোগ, মাখোঁ সংসদ ভেঙে দিয়ে নতুন নির্বাচন না করে কিংবা কোনো বামপন্থী নেতাকে প্রধানমন্ত্রী না বানিয়ে নিজের ঘনিষ্ঠজনকে নিয়োগ দিয়েছেন, যা গণতান্ত্রিক চর্চার জন্য হতাশাজনক।
বিক্ষোভ চলাকালে প্যারিস ও আশপাশের সড়কে প্রতিবন্ধকতা তৈরি করে আগুন ধরিয়ে দেন বিক্ষোভকারীরা। পুলিশ টিয়ারশেল ছুড়ে পরিস্থিতি নিয়ন্ত্রণের চেষ্টা করলে সংঘর্ষ শুরু হয়। পশ্চিমাঞ্চলীয় রেনে শহরে একটি বাসে অগ্নিসংযোগ করা হয়, আর দক্ষিণ-পশ্চিমাঞ্চলে রেললাইনের বিদ্যুৎ লাইন ক্ষতিগ্রস্ত হওয়ায় ট্রেন চলাচল বন্ধ হয়ে যায়।
ফ্রান্সের স্বরাষ্ট্রমন্ত্রী ব্রুনো রেতাইয়ো বলেন, “অনলাইনে সংগঠিত হয়ে সরকারবিরোধীরা পরিকল্পিতভাবে অরাজকতা সৃষ্টি করছে। কিছু বামপন্থী রাজনীতিকও এ আন্দোলনকে উসকে দিচ্ছেন।” তাঁর দাবি, মূলত মাখোঁ প্রশাসনের বিরুদ্ধে বিদ্রোহের পরিবেশ তৈরি করতেই এ আন্দোলন ছড়িয়ে দেওয়া হচ্ছে।
সর্বশেষ খবর
- শহীদ শামসুদ্দিন হাসপাতালে হামের চিকিৎসা কার্যক্রম পরিদর্শন করলেন সিসিক প্রশাসক
- সেবা নিশ্চিতে ৫ অঞ্চলে ভাগ করা হলো সিলেট সিটি করপোরেশন
- বৃহত্তর মদিনা মার্কেট ব্যবসায়ী সমিতির নির্বাচনী তফসিল ঘোষণা, ভোট গ্রহণ ১১ জুলাই
- বাংলাদেশ-যুক্তরাষ্ট্র বাণিজ্য চুক্তি পারস্পরিক স্বার্থে ব্যবহারে জোর: উদ্বেগের কিছু নেই বললেন বাণিজ্যমন্ত্রী
- ফটো সাংবাদিক ইকবাল মনসুরের মৃত্যু বার্ষিকীতে বিপিজেএ সিলেটের দোয়া মাহফিল
সর্বাধিক পঠিত খবর
- পুলিশের জালে আটক ফেঞ্চুগঞ্জের চিহ্নিত ভূমি সন্ত্রাসী
- বহিষ্কারাদেশ প্রত্যাহার হচ্ছে বিএনপির শতাধিক নেতার
- গোবিন্দগঞ্জ আব্দুল হক স্মৃতি ডিগ্রি কলেজ ছাত্রদলের কমিটি ঘোষনা করেছে সুনামগঞ্জ জেলা ছাত্রদল
- সিলেট মহানগর যুবদল নেতা লায়েক আহমদ কে হত্যার হুমকি দেওয়ায় থানায় সাধারণ ডায়রি
- সিলেট জেলা ও মহানগর ছাত্রদলের বিবৃতি – ইশতিয়াক রাজু ছাত্রদলের কেউ নয়।
