- নগর উন্নয়ন কতৃপক্ষের চেয়ারম্যান মনোনীত হওয়ার কয়েছ লোদীকে সংবর্ধনা
- হাইতির বিপক্ষে ৩ গোলের জয়ে সি গ্রুপের শীর্ষে ব্রাজিল
- সিলেট শাহপরান (রহ.) মাজারে ডিসি সারওয়ার, দিলেন যে নির্দেশনা
- সাবেক ছাত্রনেতা জুনেদ আহমেদকে সিলেট বিমানবন্দরে সংবর্ধনা
- প্রধানমন্ত্রীর সহধর্মিনী বিশিষ্ট চিকিৎসক ডা: জোবায়দা রহমান এর জন্মবার্ষীকিতে পথচারীদের মাঝে খাবার বিতরণ
- ফ্যাসিবাদবিরোধী আন্দোলনে প্রবাসীদের ভূমিকা অবিস্মরণীয়-কয়েছ লোদী
- সিলেট শাহজালাল মাজারের দানের ডেগ সিলগালা, বসলো প্রশাসনের দানবাক্স, নিরাপত্তায় আনসার
- প্রবাসীদের সুরক্ষায় ও বিনিয়োগ সহজ করতে সরকার কাজ করে যাচ্ছে: মন্ত্রী আরিফুল হক চৌধুরী
- সিলেটের পবিত্র মাটিতে আ.লীগ ও ছাত্রলীগ সন্ত্রাসীদের ঠাঁই নেই-বিক্ষোভ সামাবেশে বক্তারা
- এতিমদের সাথে জন্মদিন কাটালেন এমসি কলেজ ছাত্রদল নেতা রাজিব
» সিলেট বিএনপির রাজনীতিতে আবারও আলোচনার কেন্দ্রবিন্দুতে সাবেক কেন্দ্রীয় নেতা অ্যাডভোকেট শামসুজ্জামান জামান
প্রকাশিত: ১৮. অক্টোবর. ২০২৫ | শনিবার

সিলেট বিএনপির রাজনীতিতে আবারও আলোচনার কেন্দ্রবিন্দুতে উঠেছেন সাবেক কেন্দ্রীয় নেতা অ্যাডভোকেট শামসুজ্জামান জামান। একসময় সিলেট বিএনপি ও ছাত্রদলের রাজনীতির সবচেয়ে প্রভাবশালী এই নেতা দীর্ঘ নীরবতার পর ফেরার আভাস দিতেই তৃণমূল নেতাকর্মীদের মধ্যে দেখা দিয়েছে ব্যাপক উচ্ছ্বাস।
রাজনীতির ময়দানে এখন শোনা যাচ্ছে একটাই স্লোগান —
“জামান ফিরে আসুক, সিলেট বিএনপি জেগে উঠুক।”
নব্বইয়ের দশকে বিএনপি-ছাত্রদলের রাজনীতিতে এম ইলিয়াস আলী ও শামসুজ্জামান জামান ছিলেন যুগল প্রতীক। ইলিয়াস নিখোঁজ হওয়ার পর জামান গঠন করেন ‘ইলিয়াস মুক্তি সংগ্রাম পরিষদ’ এবং রাজপথে আন্দোলনের নেতৃত্ব দেন।
দলীয় অবহেলা ও ষড়যন্ত্রের কারণে অভিমানে তিনি স্বেচ্ছা-অবসরে যান, কিন্তু বিএনপির আদর্শ থেকে কখনও সরে যাননি। বরং দলের বিপদে দূর থেকে সহযোগিতা করে গেছেন।
৫ আগস্টের গণঅভ্যুত্থানে সিলেটের রাজপথে তিনি ছিলেন সম্মুখীন যোদ্ধা, স্বৈরাচার বিরোধী আন্দোলনে রাজপথে নেতৃত্ব দিতে গিয়ে গুলিবিদ্ধ হন। আন্দোলনে দলের পক্ষে ছিলো তার গোপন নেতৃত্ব। এরপর থেকেই সিলেট-৪ আসনে তার জনপ্রিয়তা আকাশছোঁয়া পর্যায়ে পৌঁছেছে।
বর্তমানে জৈন্তাপুর, গোয়াইনঘাট ও কোম্পানীগঞ্জজুড়ে প্রতিদিনই তৃণমূল নেতাকর্মীরা বলছেন —
দলকে শক্ত করতে হলে জামান ভাইকে ফিরিয়ে আনতেই হবে।”
নিজের অবস্থান নিয়ে অ্যাডভোকেট জামান বলেন,
“আমি বিএনপির কর্মী, দলের পরীক্ষিত সৈনিক। অভিমান ছিল, তবে বিদ্বেষ নয়। দল যদি চায়, আমি আবার মাঠে নামব — ধানের শীষের জয় দেখব।”
বিএনপির ত্যাগী ও প্রবীণ নেতারা মনে করেন, জামানের মতো নিবেদিত ও সাহসী নেতার দলে ফেরা সিলেট বিএনপির জন্য এক নতুন সূচনা হতে পারে।
সর্বশেষ খবর
- নগর উন্নয়ন কতৃপক্ষের চেয়ারম্যান মনোনীত হওয়ার কয়েছ লোদীকে সংবর্ধনা
- হাইতির বিপক্ষে ৩ গোলের জয়ে সি গ্রুপের শীর্ষে ব্রাজিল
- সিলেট শাহপরান (রহ.) মাজারে ডিসি সারওয়ার, দিলেন যে নির্দেশনা
- সাবেক ছাত্রনেতা জুনেদ আহমেদকে সিলেট বিমানবন্দরে সংবর্ধনা
- প্রধানমন্ত্রীর সহধর্মিনী বিশিষ্ট চিকিৎসক ডা: জোবায়দা রহমান এর জন্মবার্ষীকিতে পথচারীদের মাঝে খাবার বিতরণ
সর্বাধিক পঠিত খবর
- পুলিশের জালে আটক ফেঞ্চুগঞ্জের চিহ্নিত ভূমি সন্ত্রাসী
- বহিষ্কারাদেশ প্রত্যাহার হচ্ছে বিএনপির শতাধিক নেতার
- গোবিন্দগঞ্জ আব্দুল হক স্মৃতি ডিগ্রি কলেজ ছাত্রদলের কমিটি ঘোষনা করেছে সুনামগঞ্জ জেলা ছাত্রদল
- সিলেট মহানগর যুবদল নেতা লায়েক আহমদ কে হত্যার হুমকি দেওয়ায় থানায় সাধারণ ডায়রি
- সিলেট জেলা ও মহানগর ছাত্রদলের বিবৃতি – ইশতিয়াক রাজু ছাত্রদলের কেউ নয়।
এই বিভাগের আরো খবর
- আওয়ামী লীগ সরকারের আমলে রাজনৈতিক প্রভাব খাটিয়ে নিজাম নিজের নামে ৯টি ঘর
- জালালাবাদ থানার মাসুক বাজারে প্রকাশ্যে মাদক ব্যবসার অভিযোগ, উদ্বিগ্ন সচেতন মহল
- নাসির উদ্দীন রহিমের ওপর সন্ত্রাসী হামলা, সিলেট জেলা ও মহানগর যুবদলের তীব্র নিন্দা
- ৫ম পর্যায়ে বালুমহালের ইজারায় নাম নেই মোগলগাঁও ইউনিয়নের তিলকপুর-শিবের খলা মৌজার বালুমহালের
- শাবিপ্রবির ডেসপাচ বিভাগে অনিয়মের অভিযোগ বদলির পরও সক্রিয় বিতর্কিত কর্মচারী
