- নগর উন্নয়ন কতৃপক্ষের চেয়ারম্যান মনোনীত হওয়ার কয়েছ লোদীকে সংবর্ধনা
- হাইতির বিপক্ষে ৩ গোলের জয়ে সি গ্রুপের শীর্ষে ব্রাজিল
- সিলেট শাহপরান (রহ.) মাজারে ডিসি সারওয়ার, দিলেন যে নির্দেশনা
- সাবেক ছাত্রনেতা জুনেদ আহমেদকে সিলেট বিমানবন্দরে সংবর্ধনা
- প্রধানমন্ত্রীর সহধর্মিনী বিশিষ্ট চিকিৎসক ডা: জোবায়দা রহমান এর জন্মবার্ষীকিতে পথচারীদের মাঝে খাবার বিতরণ
- ফ্যাসিবাদবিরোধী আন্দোলনে প্রবাসীদের ভূমিকা অবিস্মরণীয়-কয়েছ লোদী
- সিলেট শাহজালাল মাজারের দানের ডেগ সিলগালা, বসলো প্রশাসনের দানবাক্স, নিরাপত্তায় আনসার
- প্রবাসীদের সুরক্ষায় ও বিনিয়োগ সহজ করতে সরকার কাজ করে যাচ্ছে: মন্ত্রী আরিফুল হক চৌধুরী
- সিলেটের পবিত্র মাটিতে আ.লীগ ও ছাত্রলীগ সন্ত্রাসীদের ঠাঁই নেই-বিক্ষোভ সামাবেশে বক্তারা
- এতিমদের সাথে জন্মদিন কাটালেন এমসি কলেজ ছাত্রদল নেতা রাজিব
» গাজা যুদ্ধ বন্ধে অস্ট্রেলিয়ায় ৩ লাখ মানুষের জমায়েত
প্রকাশিত: ০৩. আগস্ট. ২০২৫ | রবিবার
আন্তর্জাতিক ডেস্ক ::: গাজায় গণহত্যা বন্ধের দাবিতে অস্ট্রেলিয়ার সিডনিতে আনুমানিক ৩ লাখ মানুষ মিছিল করেছে। সিডনির ঐতিহাসিক হারবার ব্রিজে রোববার (৩ আগস্ট) ফিলিস্তিনের সমর্থনে এক শান্তিপূর্ণ বিক্ষোভে অংশ নিয়েছেন এই জনতা। আলাদা প্রতিবেদনে এ খবর জানিয়েছে সংবাদমাধ্যম দ্য গার্ডিয়ান ও বিবিসি।
‘মার্চ ফর হিউম্যানিটি’ শীর্ষক এই সমাবেশটি শনিবার রাতেই নিউ সাউথ ওয়েলস সুপ্রিম কোর্টের অনুমোদন পায়। আয়োজকরা একে ‘ঐতিহাসিক রায়’ হিসেবে উল্লেখ করেন।
এদিন প্রবল বৃষ্টিকে উপেক্ষা করেই হাজার হাজার মানুষ ফিলিস্তিনের পক্ষে এবং গাজায় যুদ্ধবিরতির দাবিতে রাস্তায় নেমে আসেন। উইকিলিকসের প্রতিষ্ঠাতা জুলিয়ান অ্যাসাঞ্জ, ফেডারেল এমপি এড হুসিক এবং নিউ সাউথ ওয়েলসের সাবেক প্রিমিয়ার বব কারসহ অনেক বিশিষ্টজনও মিছিলে অংশ নেন।
বিক্ষোভের সময় মানুষদের হাতে যুদ্ধ বন্ধের আহ্বান জানানোর নানা প্ল্যাকার্ড দেখা যায়। এ সময় স্লোগানে মুখরিত হয়ে ওঠে সিডনি হারবার ব্রিজ, এর মধ্যে ছিল ‘শেইম শেইম ইসরায়েল, শেইম শেইম ইউএসএ’, ‘যুদ্ধবিরতি চাই – এখনই চাই’, ইত্যাদি।
অনেকেই পরিবার ও ছোট সন্তানদের নিয়ে মিছিলে যোগ দেন। তিন বছরের ছেলেকে নিয়ে অংশ নেওয়া অ্যালে বেভিল বলেন, ‘এটি হয়তো আমাদের দেশ থেকে অনেক দূরে, কিন্তু এর প্রভাব আমাদের জীবনেও পড়ে।’
শিশু কোলে মিছিলে আসা জারা উইলিয়ামস বলেন, ‘আমাদের সরকার ইসরায়েলের বিরুদ্ধে কোনো কার্যকর নিষেধাজ্ঞা দেয়নি। গোটা একটি জনগোষ্ঠীর ওপর জোরপূর্বক অনাহার চাপিয়ে দেওয়া হচ্ছে— এটা মেনে নেওয়া যায় না।’
প্রথমে অনুমতি না দিলেও শেষ পর্যন্ত আদালতের আদেশে হারবার ব্রিজ যান চলাচলের জন্য বন্ধ করে দেওয়া হয় এবং বিক্ষোভকারীদের নিরাপত্তা প্রদান করা হয়।
তবে দুই ঘণ্টা পর নিউ সাউথ ওয়েলস পুলিশ সবাইকে এসএমএস করে মিছিল বন্ধ করার আহ্বান জানায়। বার্তায় বলা হয়, জননিরাপত্তা রক্ষার জন্য শহরের দিকে ফিরে যান এবং শান্তিপূর্ণভাবে অবস্থান করুন।
এ বিষয়ে পুলিশের ভারপ্রাপ্ত ডেপুটি কমিশনার পিটার ম্যাককেনা বলেন, ‘আমরা ভয় পেয়েছিলাম যে এত বড় ভিড়ে ক্রাউড ক্রাশ বা পদদলিত হওয়ার ঘটনা ঘটতে পারে। আয়োজকরা যেখানে ৫০ হাজারের উপস্থিতি আশা করছিলেন, বাস্তবে উপস্থিত হন প্রায় ৯০ হাজার।’
তবে ফিলিস্তিনের একশন গ্রুপ দাবি করেছে, এ সংখ্যা ৩ লাখের কম হবে না।
সর্বশেষ খবর
- নগর উন্নয়ন কতৃপক্ষের চেয়ারম্যান মনোনীত হওয়ার কয়েছ লোদীকে সংবর্ধনা
- হাইতির বিপক্ষে ৩ গোলের জয়ে সি গ্রুপের শীর্ষে ব্রাজিল
- সিলেট শাহপরান (রহ.) মাজারে ডিসি সারওয়ার, দিলেন যে নির্দেশনা
- সাবেক ছাত্রনেতা জুনেদ আহমেদকে সিলেট বিমানবন্দরে সংবর্ধনা
- প্রধানমন্ত্রীর সহধর্মিনী বিশিষ্ট চিকিৎসক ডা: জোবায়দা রহমান এর জন্মবার্ষীকিতে পথচারীদের মাঝে খাবার বিতরণ
সর্বাধিক পঠিত খবর
- পুলিশের জালে আটক ফেঞ্চুগঞ্জের চিহ্নিত ভূমি সন্ত্রাসী
- বহিষ্কারাদেশ প্রত্যাহার হচ্ছে বিএনপির শতাধিক নেতার
- গোবিন্দগঞ্জ আব্দুল হক স্মৃতি ডিগ্রি কলেজ ছাত্রদলের কমিটি ঘোষনা করেছে সুনামগঞ্জ জেলা ছাত্রদল
- সিলেট মহানগর যুবদল নেতা লায়েক আহমদ কে হত্যার হুমকি দেওয়ায় থানায় সাধারণ ডায়রি
- সিলেট জেলা ও মহানগর ছাত্রদলের বিবৃতি – ইশতিয়াক রাজু ছাত্রদলের কেউ নয়।
