- নগর উন্নয়ন কতৃপক্ষের চেয়ারম্যান মনোনীত হওয়ার কয়েছ লোদীকে সংবর্ধনা
- হাইতির বিপক্ষে ৩ গোলের জয়ে সি গ্রুপের শীর্ষে ব্রাজিল
- সিলেট শাহপরান (রহ.) মাজারে ডিসি সারওয়ার, দিলেন যে নির্দেশনা
- সাবেক ছাত্রনেতা জুনেদ আহমেদকে সিলেট বিমানবন্দরে সংবর্ধনা
- প্রধানমন্ত্রীর সহধর্মিনী বিশিষ্ট চিকিৎসক ডা: জোবায়দা রহমান এর জন্মবার্ষীকিতে পথচারীদের মাঝে খাবার বিতরণ
- ফ্যাসিবাদবিরোধী আন্দোলনে প্রবাসীদের ভূমিকা অবিস্মরণীয়-কয়েছ লোদী
- সিলেট শাহজালাল মাজারের দানের ডেগ সিলগালা, বসলো প্রশাসনের দানবাক্স, নিরাপত্তায় আনসার
- প্রবাসীদের সুরক্ষায় ও বিনিয়োগ সহজ করতে সরকার কাজ করে যাচ্ছে: মন্ত্রী আরিফুল হক চৌধুরী
- সিলেটের পবিত্র মাটিতে আ.লীগ ও ছাত্রলীগ সন্ত্রাসীদের ঠাঁই নেই-বিক্ষোভ সামাবেশে বক্তারা
- এতিমদের সাথে জন্মদিন কাটালেন এমসি কলেজ ছাত্রদল নেতা রাজিব
» উরুগুয়েকে কাঁদিয়ে কোপার ফাইনালে ব্রাজিল
প্রকাশিত: ৩০. জুলাই. ২০২৫ | বুধবার
ক্রীড়া ডেস্ক ::: চলতি নারী কোপা আমেরিকার ফাইনালে জায়গা করে নিয়েছে ডিফেন্ডিং চ্যাম্পিয়ন ব্রাজিল। স্থানীয় সময় মঙ্গলবার (২৯ জুলাই) সেমিফাইনালে উরুগুয়েকে ৫-১ ব্যবধানে হারিয়ে টানা দ্বিতীয়বারের মতো ফাইনালে জায়গা করে নিল দলটি।
এই ম্যাচে ব্রাজিলের হয়ে জোড়া গোল করেছেন ২৪ বছর বয়সী অ্যামান্ডা গুতিয়েরেস। ফাইনালে তারা মুখোমুখি হবে কলম্বিয়ার, যাদের বিপক্ষেই ২০২২ সালের ফাইনালে জিতেছিল ব্রাজিল।
এই জয়ের মধ্য দিয়ে ব্রাজিল ২০২৮ সালের লস অ্যাঞ্জেলেস অলিম্পিকেও খেলার টিকিট নিশ্চিত করেছে।
ম্যাচের ১১ মিনিটে মার্তার পাস থেকে হেডে গোল করে ব্রাজিলকে এগিয়ে দেন গুতিয়েরেস। দুই মিনিট পরই প্রতিপক্ষের ভুলে বল পেয়ে কাছ থেকে গোল করেন জিও গারবেলিনি।
২৭ মিনিটে পেনাল্টি থেকে গোল করেন মার্তা। চলতি আসরে বর্ষীয়ান এই তারকা এই প্রথম গোলের দেখা পেলেন। উরুগুয়ে দ্বিতীয়ার্ধে এক গোল শোধ করলেও ৬৫ মিনিটে গুতিয়েরেসের অসাধারণ ফ্রি কিকে ব্রাজিল আবারও তিন গোলের ব্যবধানে এগিয়ে যায়।
ম্যাচের শেষদিকে যখন ৪ মিনিট বাকি, তখন বদলি খেলোয়াড় দুদিনিয়া দলের পঞ্চম ও শেষ গোলটি করেন।
কোপা আমেরিকার নতুন চ্যাম্পিয়ন পেতে শনিবারের (২ আগস্ট) ফাইনালের দিকে চোখ থাকবে সবার।
সর্বশেষ খবর
- নগর উন্নয়ন কতৃপক্ষের চেয়ারম্যান মনোনীত হওয়ার কয়েছ লোদীকে সংবর্ধনা
- হাইতির বিপক্ষে ৩ গোলের জয়ে সি গ্রুপের শীর্ষে ব্রাজিল
- সিলেট শাহপরান (রহ.) মাজারে ডিসি সারওয়ার, দিলেন যে নির্দেশনা
- সাবেক ছাত্রনেতা জুনেদ আহমেদকে সিলেট বিমানবন্দরে সংবর্ধনা
- প্রধানমন্ত্রীর সহধর্মিনী বিশিষ্ট চিকিৎসক ডা: জোবায়দা রহমান এর জন্মবার্ষীকিতে পথচারীদের মাঝে খাবার বিতরণ
সর্বাধিক পঠিত খবর
- পুলিশের জালে আটক ফেঞ্চুগঞ্জের চিহ্নিত ভূমি সন্ত্রাসী
- বহিষ্কারাদেশ প্রত্যাহার হচ্ছে বিএনপির শতাধিক নেতার
- গোবিন্দগঞ্জ আব্দুল হক স্মৃতি ডিগ্রি কলেজ ছাত্রদলের কমিটি ঘোষনা করেছে সুনামগঞ্জ জেলা ছাত্রদল
- সিলেট মহানগর যুবদল নেতা লায়েক আহমদ কে হত্যার হুমকি দেওয়ায় থানায় সাধারণ ডায়রি
- সিলেট জেলা ও মহানগর ছাত্রদলের বিবৃতি – ইশতিয়াক রাজু ছাত্রদলের কেউ নয়।
