- শহীদ শামসুদ্দিন হাসপাতালে হামের চিকিৎসা কার্যক্রম পরিদর্শন করলেন সিসিক প্রশাসক
- সেবা নিশ্চিতে ৫ অঞ্চলে ভাগ করা হলো সিলেট সিটি করপোরেশন
- বৃহত্তর মদিনা মার্কেট ব্যবসায়ী সমিতির নির্বাচনী তফসিল ঘোষণা, ভোট গ্রহণ ১১ জুলাই
- বাংলাদেশ-যুক্তরাষ্ট্র বাণিজ্য চুক্তি পারস্পরিক স্বার্থে ব্যবহারে জোর: উদ্বেগের কিছু নেই বললেন বাণিজ্যমন্ত্রী
- ফটো সাংবাদিক ইকবাল মনসুরের মৃত্যু বার্ষিকীতে বিপিজেএ সিলেটের দোয়া মাহফিল
- সিলেট মহানগর ছাত্রদলের সাধারণ সম্পাদক পদে আলোচনায় মোঃ মোস্তাফিজুর রহমান
- সিলেটে ছিনতাইকারী ও মোবাইল চোর চক্রের ১০ সদস্যকে গ্রেপ্তার করেছে র্যাব
- সিলেটের তেলিবাজারে ট্রাক-পিকআপ সংঘর্ষে নিহত ৮
- কথা বললেই পুলিশ ধরে নিয়ে যাবে, এটি চলবে না: সিলেটে প্রধানমন্ত্রী
- মহান মে দিবস উপলক্ষে সিলেট জেলা হোটেল শ্রমিক ইউনিয়নের বর্ণাঢ্য র্যালী
» হঠাৎ খোলামেলা রূপে মিমি চক্রবর্তী
প্রকাশিত: ২৭. জুলাই. ২০২৫ | রবিবার
বিনোদন ডেস্ক ::: টলিউডের জনপ্রিয় অভিনেত্রী মিমি চক্রবর্তী। বরাবরই তিনি ছিলেন সংযত ও পরিশীলিত স্টাইলের পরিচায়ক। ‘বোঝেনা সে বোঝেনা’ সিনেমায় তার নিখুঁত অভিনয় ও মার্জিত উপস্থিতি আজও দুই বাংলার দর্শকদের মনে গেঁথে আছে। কিন্তু হঠাৎ করেই তার নতুন রূপে আত্মপ্রকাশ যেন অনেকেরই চেনা মিমিকে বিস্মৃত করে দিয়েছে।
আসন্ন পুজাতে মুক্তি পেতে যাচ্ছে মিমির নতুন সিনেমা ‘রক্তবীজ ২’। এই ছবিরই একটি শুটিং সেশনের সময় তোলা কিছু ছবি সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়ে। ছবিগুলোতে মিমিকে দেখা যায় নীল রঙের বিকিনিতে, খোলা ভেজা চুলে, সমুদ্রের ধারে হেঁটে বেড়াতে বা জলে বসে থাকতে। এমন সাহসী ও খোলামেলা লুকে মিমির উপস্থিতি অনেকের জন্য চমকপ্রদ ছিল।
ছবিগুলো ভাইরাল হতেই ভক্তদের মধ্যে দেখা দেয় মিশ্র প্রতিক্রিয়া। কেউ কেউ প্রশংসায় ভাসালেও অনেকে তার এই রূপ নিয়ে ক্ষোভ প্রকাশ করেছেন। সামাজিক যোগাযোগমাধ্যমে অনেকে প্রশ্ন তুলেছেন- “এ কি সেই মিমি, যিনি একসময় আমাদের হৃদয়ে জায়গা করে নিয়েছিলেন তার সংযমী অভিনয় আর রুচিশীল লুক দিয়ে?” কেউ কেউ আবার বলিউড অভিনেত্রীদের সঙ্গে তুলনা করে নেতিবাচক মন্তব্য করেছেন।
অনেকেই বলেছেন, এই পরিবর্তন চরিত্রের প্রয়োজনে হলেও, মিমির আগের ভাবমূর্তি এতে আঘাত পেয়েছে। এক নেটিজেন লিখেছেন, “মিমিকে একসময় শ্রদ্ধা করতাম, এখন কেমন যেন হয়ে গেল!” তবে কেউ কেউ এটিকে সাহসী ও নতুন ধারার প্রয়াস হিসেবেও দেখছেন।
সিনেমার প্রয়োজনে লুক বদল নতুন কিছু নয়। তবে তারকারা যখন জনপ্রিয়তা ও সম্মান অর্জন করেন, তখন তাদের ব্যক্তিগত ভঙ্গি অনেক সময়েই ভক্তদের আবেগে নাড়া দেয়। মিমির এই পরিবর্তনও তার ব্যতিক্রম নয়। তিনি নিজে এ বিষয়ে এখনো প্রকাশ্যে কিছু বলেননি। তবে তার এই নতুন অবতার ঘিরে যে আলোচনার ঝড় উঠেছে, তা বলাই যায়- মিমি এখন শুধু অভিনয়েই নয়, বিতর্কেও চর্চার কেন্দ্রে।
২০১২ সালে ‘বাপি বাড়ি যা’ সিনেমার মাধ্যমে রূপালি পর্দায় অভিষেক হয় মিমির। এরপর ‘বোঝেনা সে বোঝেনা’ তাকে এনে দেয় তুমুল জনপ্রিয়তা। সেই মিমি এখন কেবল অভিনেত্রী নন, রাজনীতিতেও সক্রিয় ভূমিকা পালন করছেন। অভিনয়ে দীর্ঘ এক যুগ পার করে আবার বড়পর্দায় ফিরছেন ‘রক্তবীজ ২’–এর মাধ্যমে।
সর্বশেষ খবর
- শহীদ শামসুদ্দিন হাসপাতালে হামের চিকিৎসা কার্যক্রম পরিদর্শন করলেন সিসিক প্রশাসক
- সেবা নিশ্চিতে ৫ অঞ্চলে ভাগ করা হলো সিলেট সিটি করপোরেশন
- বৃহত্তর মদিনা মার্কেট ব্যবসায়ী সমিতির নির্বাচনী তফসিল ঘোষণা, ভোট গ্রহণ ১১ জুলাই
- বাংলাদেশ-যুক্তরাষ্ট্র বাণিজ্য চুক্তি পারস্পরিক স্বার্থে ব্যবহারে জোর: উদ্বেগের কিছু নেই বললেন বাণিজ্যমন্ত্রী
- ফটো সাংবাদিক ইকবাল মনসুরের মৃত্যু বার্ষিকীতে বিপিজেএ সিলেটের দোয়া মাহফিল
সর্বাধিক পঠিত খবর
- পুলিশের জালে আটক ফেঞ্চুগঞ্জের চিহ্নিত ভূমি সন্ত্রাসী
- বহিষ্কারাদেশ প্রত্যাহার হচ্ছে বিএনপির শতাধিক নেতার
- গোবিন্দগঞ্জ আব্দুল হক স্মৃতি ডিগ্রি কলেজ ছাত্রদলের কমিটি ঘোষনা করেছে সুনামগঞ্জ জেলা ছাত্রদল
- সিলেট মহানগর যুবদল নেতা লায়েক আহমদ কে হত্যার হুমকি দেওয়ায় থানায় সাধারণ ডায়রি
- সিলেট জেলা ও মহানগর ছাত্রদলের বিবৃতি – ইশতিয়াক রাজু ছাত্রদলের কেউ নয়।
এই বিভাগের আরো খবর
- শাহ খুররম ডিগ্রী কলেজে শিক্ষার্থীদের উপর কোচিং বাণিজ্য চাপিয়ে দেওয়ার প্রতিবাদ
- নাবিন রাজা চৌধুরী কে গ্রেফতার করায় এসকে শাহীনের বিবৃতি
- দৈনিক অনলাইন পত্রিকা Sylhetbm24.Com-এ নতুন করে স্টাফ রিপোর্টার হিসেবে নিয়োগ পেয়েছেন রুবেল আহমদ
- বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান এর স্বদেশ প্রত্যাবর্তন উপলক্ষে সিলেট মহানগর স্বেচ্ছাসেবক দলের আনন্দ মিছিল
- সিলেটে ‘বুঙ্গা অর্থনীতি’ নিয়ে জেলা ছাত্রদলের সাবেক সভাপতি সাঈদ আহমদের স্ট্যাটাসে আলোচনার ঝড়
