- নগর উন্নয়ন কতৃপক্ষের চেয়ারম্যান মনোনীত হওয়ার কয়েছ লোদীকে সংবর্ধনা
- হাইতির বিপক্ষে ৩ গোলের জয়ে সি গ্রুপের শীর্ষে ব্রাজিল
- সিলেট শাহপরান (রহ.) মাজারে ডিসি সারওয়ার, দিলেন যে নির্দেশনা
- সাবেক ছাত্রনেতা জুনেদ আহমেদকে সিলেট বিমানবন্দরে সংবর্ধনা
- প্রধানমন্ত্রীর সহধর্মিনী বিশিষ্ট চিকিৎসক ডা: জোবায়দা রহমান এর জন্মবার্ষীকিতে পথচারীদের মাঝে খাবার বিতরণ
- ফ্যাসিবাদবিরোধী আন্দোলনে প্রবাসীদের ভূমিকা অবিস্মরণীয়-কয়েছ লোদী
- সিলেট শাহজালাল মাজারের দানের ডেগ সিলগালা, বসলো প্রশাসনের দানবাক্স, নিরাপত্তায় আনসার
- প্রবাসীদের সুরক্ষায় ও বিনিয়োগ সহজ করতে সরকার কাজ করে যাচ্ছে: মন্ত্রী আরিফুল হক চৌধুরী
- সিলেটের পবিত্র মাটিতে আ.লীগ ও ছাত্রলীগ সন্ত্রাসীদের ঠাঁই নেই-বিক্ষোভ সামাবেশে বক্তারা
- এতিমদের সাথে জন্মদিন কাটালেন এমসি কলেজ ছাত্রদল নেতা রাজিব
» ২০ কোটি টাকায় ‘ব্যাটমোবাইল’ কিনলেন নেইমার!
প্রকাশিত: ২৭. জুলাই. ২০২৫ | রবিবার
স্পোর্টস ডেস্ক ::: ফুটবল মাঠে তিনি যতটা পা–চালনার জাদুকর, মাঠের বাইরে নেইমার ততটাই স্টাইল আইকন ও আলোচনার কেন্দ্রবিন্দু। বিলাসবহুল গাড়ির প্রতি দুর্বলতা আর কমিকসপ্রেমী হিসেবেও যার পরিচিতি রয়েছে, সেই ব্রাজিলিয়ান সুপারস্টার এবার নিজেকে পরিণত করলেন বাস্তবের ব্যাটম্যানে!
সম্প্রতি ‘ডার্ক নাইট’ সিরিজের বিখ্যাত ব্যাটমোবাইল ‘টাম্বলার’-এর একটি পূর্ণাঙ্গ রেপ্লিকা কিনেছেন নেইমার। গাড়িটির দাম শুনলে চোখ কপালে উঠবে যেকোনো মানুষের—প্রায় ১.৮ মিলিয়ন মার্কিন ডলার, বাংলাদেশি মুদ্রায় যা ২০ কোটি টাকার কাছাকাছি!
গাড়িটি দেখতে পুরোপুরি সিনেমার আসল ব্যাটমোবাইলের মতো। ভেতরে রয়েছে ৫০০ হর্সপাওয়ারের শক্তিশালী V8 ইঞ্জিন, পিছন থেকে আগুন ছোড়ারও ব্যবস্থা আছে! কিন্তু দুর্ভাগ্যজনকভাবে, রাস্তায় চালানো যাবে না এই ব্যাটমোবাইল। এটি একটি খাঁটি কালেকশন পিস—দেখার জন্য, চালানোর জন্য নয়।
এ অভিনব গাড়িটির নকশা তৈরি করেছেন ডিজাইনার আদেমার কাবরাল। আর এটি বানাতে সময় লেগেছে তিন বছর, কাজ করেছেন মোট ৫০ জন দক্ষ কর্মী। সম্প্রতি সাও রোকে শহরের ড্রিম কার মিউজিয়াম থেকে নেইমারের সাও পাওলোর বাড়িতে এটি পৌঁছে দেওয়া হয়।
নেইমারের গাড়ির সংগ্রহ সবসময়ই নজরকাড়া। আগে থেকেই তার গ্যারেজে ছিল ল্যাম্বরগিনি হুরাকান, অডি আর-৮ স্পাইডার, বেন্টলি কন্টিনেন্টাল জিটি, অ্যাস্টন মার্টিন ডিবিএক্স ও ফেরারির নতুন মডেল ‘পুয়েরোসাঙ্গুয়ে’। এবার সেই তালিকায় যুক্ত হলো একেবারে সিনেমার পর্দা কাঁপানো ব্যাটমোবাইল!
নেইমারের ব্যাটম্যান প্রেম নতুন কিছু নয়। ২০২২ সালে ‘দ্য ব্যাটম্যান’ সিনেমার প্যারিস প্রিমিয়ারে তিনি হাজির হয়েছিলেন অভিনেতা রবার্ট প্যাটিনসন ও জো ক্র্যাভিটজের সঙ্গে। এমনকি ক্লাব ড্রেসিং রুমেও মাঝে মাঝে তাকে দেখা গেছে ব্যাটম্যানের পোশাকে।
‘ডার্ক নাইট’-এর এই স্বপ্ন এখন নেইমারের নিজের গ্যারেজে। আর ফুটবলভক্তরা বলছেন, মাঠে প্রতিপক্ষের জন্য নেইমার যেন এমনিতেই একজন “ডার্ক নাইট”!
সর্বশেষ খবর
- নগর উন্নয়ন কতৃপক্ষের চেয়ারম্যান মনোনীত হওয়ার কয়েছ লোদীকে সংবর্ধনা
- হাইতির বিপক্ষে ৩ গোলের জয়ে সি গ্রুপের শীর্ষে ব্রাজিল
- সিলেট শাহপরান (রহ.) মাজারে ডিসি সারওয়ার, দিলেন যে নির্দেশনা
- সাবেক ছাত্রনেতা জুনেদ আহমেদকে সিলেট বিমানবন্দরে সংবর্ধনা
- প্রধানমন্ত্রীর সহধর্মিনী বিশিষ্ট চিকিৎসক ডা: জোবায়দা রহমান এর জন্মবার্ষীকিতে পথচারীদের মাঝে খাবার বিতরণ
সর্বাধিক পঠিত খবর
- পুলিশের জালে আটক ফেঞ্চুগঞ্জের চিহ্নিত ভূমি সন্ত্রাসী
- বহিষ্কারাদেশ প্রত্যাহার হচ্ছে বিএনপির শতাধিক নেতার
- গোবিন্দগঞ্জ আব্দুল হক স্মৃতি ডিগ্রি কলেজ ছাত্রদলের কমিটি ঘোষনা করেছে সুনামগঞ্জ জেলা ছাত্রদল
- সিলেট মহানগর যুবদল নেতা লায়েক আহমদ কে হত্যার হুমকি দেওয়ায় থানায় সাধারণ ডায়রি
- সিলেট জেলা ও মহানগর ছাত্রদলের বিবৃতি – ইশতিয়াক রাজু ছাত্রদলের কেউ নয়।
