- সিলেটে ছিনতাইকারী ধরতে গিয়ে প্রাণ গেল র্যাব সদস্যের-আটক বাপ্পী
- সিলেট গোলাপগঞ্জে ট্রাক-চাপায় বাইসাইকেল আরোহী কবির আহমদ নিহত
- সিলেট সীমান্তে ৭২ লক্ষ লাখ টাকার পণ্য ধরলো বিজিবি
- সিলেটে হাম উপসর্গে আরেক শিশুর মৃত্যু
- সিলেট আম্বরখানা থেকে তানজিদ হোসাইন নিখোঁজ
- সিলেট-সুনামগঞ্জ সড়তে ট্রাক-সিএনজির সংঘর্ষে প্রাণ গেল যুবকের
- সিলেটে ভূমিকম্প, কেঁপে উঠল উত্তর-পূর্বাঞ্চল
- সিলেটে হামের উপসর্গে একদিনেই ৩ শিশুর মৃত্যু
- সিলেট মহানগর বিএনপির লিফলেট বিতরণ
- গোয়াইনঘাটে উৎসবমুখর পরিবেশে ভূমিসেবা মেলা ২০২৬ উদ্বোধন
» সিলেট গোলাপগঞ্জে ট্রাক-চাপায় বাইসাইকেল আরোহী কবির আহমদ নিহত
প্রকাশিত: ২২. মে. ২০২৬ | শুক্রবার
সিলেট বিএম ডেস্ক :: সিলেটের গোলাপগঞ্জে বেপরোয়া গতির ট্রাকের চাপায় কবির আহমদ (৪৫) নামে এক বাইসাইকেল আরোহী নিহত হয়েছেন। বৃহস্পতিবার (২১ মে) রাত সাড়ে ৯টার দিকে উপজেলার ফুলবাড়ি ইউনিয়নের সিলেট-জকিগঞ্জ সড়কের নয়া মসজিদ নামক স্থানে এ ঘটনাটি ঘটে।
নিহত কবির আহমদ উপজেলার ফুলবাড়ি ইউনিয়নের হিলালপুর গ্রামের বাসিন্দা। তিনি পেশায় একজন রাজমিস্ত্রী ছিলেন।
প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, কবির আহমদ মঙ্গলবার রাতে হেতিমগঞ্জ বাজার থেকে বাইসাইকেলযোগে বাড়ি ফিরছিলেন। পথিমধ্যে সিলেট-জকিগঞ্জ সড়কের নয়া মসজিদের সামনে পৌঁছামাত্র পিছন দিক থেকে আসা বেপরোয়া গতির একটি ট্রাক তাকে চাপা দিলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
দুর্ঘটনার পরপরই সড়কের উভয় পাশে প্রায় দুই কিলোমিটার দীর্ঘ যানজটের সৃষ্টি হয়। তবে অভিযোগ উঠেছে, ঘটনার প্রায় দুই ঘণ্টা পেরিয়ে গেলেও পুলিশ ঘটনাস্থলে পৌঁছেনি। এতে ক্ষুব্ধ হয়ে ওঠেন স্থানীয় জনতা।
পরে গোলাপগঞ্জ মডেল থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছালে উত্তেজিত জনতা ভুয়া ভুয়া স্লোগান দিয়ে তাদের ধাওয়া করেন। পরিস্থিতি বেগতিক দেখে পুলিশ সদস্যরা পাশের একটি বাসায় আশ্রয় নেন।
পরবর্তীতে সেনাবাহিনীর সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন। তাদের সহযোগিতায় নিহতের মরদেহ রাস্তা থেকে সরিয়ে নেওয়া হয় এবং দীর্ঘ সময় বন্ধ থাকার পর সিলেট-জকিগঞ্জ সড়কে যান চলাচল স্বাভাবিক হয়।
নিহতের বিষয়টি নিশ্চিত করেছেন গোলাপগঞ্জ মডেল থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ আরিফুল ইসলাম।
সর্বাধিক পঠিত খবর
- পুলিশের জালে আটক ফেঞ্চুগঞ্জের চিহ্নিত ভূমি সন্ত্রাসী
- বহিষ্কারাদেশ প্রত্যাহার হচ্ছে বিএনপির শতাধিক নেতার
- গোবিন্দগঞ্জ আব্দুল হক স্মৃতি ডিগ্রি কলেজ ছাত্রদলের কমিটি ঘোষনা করেছে সুনামগঞ্জ জেলা ছাত্রদল
- সিলেট মহানগর যুবদল নেতা লায়েক আহমদ কে হত্যার হুমকি দেওয়ায় থানায় সাধারণ ডায়রি
- সিলেট জেলা ও মহানগর ছাত্রদলের বিবৃতি – ইশতিয়াক রাজু ছাত্রদলের কেউ নয়।
