- সিলেটে ছিনতাইকারী ধরতে গিয়ে প্রাণ গেল র্যাব সদস্যের-আটক বাপ্পী
- সিলেট গোলাপগঞ্জে ট্রাক-চাপায় বাইসাইকেল আরোহী কবির আহমদ নিহত
- সিলেট সীমান্তে ৭২ লক্ষ লাখ টাকার পণ্য ধরলো বিজিবি
- সিলেটে হাম উপসর্গে আরেক শিশুর মৃত্যু
- সিলেট আম্বরখানা থেকে তানজিদ হোসাইন নিখোঁজ
- সিলেট-সুনামগঞ্জ সড়তে ট্রাক-সিএনজির সংঘর্ষে প্রাণ গেল যুবকের
- সিলেটে ভূমিকম্প, কেঁপে উঠল উত্তর-পূর্বাঞ্চল
- সিলেটে হামের উপসর্গে একদিনেই ৩ শিশুর মৃত্যু
- সিলেট মহানগর বিএনপির লিফলেট বিতরণ
- গোয়াইনঘাটে উৎসবমুখর পরিবেশে ভূমিসেবা মেলা ২০২৬ উদ্বোধন
» সিলেটে ছিনতাইকারী ধরতে গিয়ে প্রাণ গেল র্যাব সদস্যের-আটক বাপ্পী
প্রকাশিত: ২২. মে. ২০২৬ | শুক্রবার
সিলেট বিএম ডেস্ক :: পুলিশের ধাওয়া খেয়ে পালাতে যাওয়া এক ছিনতাইকারীকে ঝাপটে ধরেছিলেন র্যাব-৯ এর সদস্য ইমন আচার্য। এসময় ধাস্তাধস্তির এক পর্যায়ে ইমনের বুকে ছুরি চালিয়ে দেয় ওই ছিনতাইকারী। পরে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।
শুক্রবার দুপুরে সিলেটের কিন ব্রিজের পাশে চাঁদনীঘাট এলাকায় এমন ঘটনা ঘটে।
ইমনকে ছুরিকাঘাতের দায়ে অভিযুক্ত আসাদউল আলম বাপ্পীকে আটক করেছে পুলিশ।
জানা যায়, শুক্রবার দুপুরে চাঁদানীঘাল এলাকায় বসে মাদকসেবন করছিলো কয়েকজন ছিনতাইকারী ও মাদকসেবী। এসময় পুলিশ তাদের ধাওয়া করে। ধাওয়া থেকে বাঁচতে দৌড় দেয় তারা। ঘটনার সময় ওই এলাকায়ই সাদা পোষাকে ছিলেন র্যাব সদস্য ইমন আচার্য।
পালাতে যাওয়া এক ছিনতাইকারীকে ঝাপটে ধরেন তিনি। দুজনের মধ্যে কিছুক্ষণ ধস্তাধস্তি হয়। একপর্যায়ে ইমনের বাম বুকে ছুর চালিয়ে দেয় ওই ছিনতাইকারী। আহত অবস্তায় দ্রুত তাকে ওসমানী হাসপাতালে নেওয়া হয়। হাসপাতালের আইসিইউ-২–এ চিকিৎসাধীন অবস্থায় দুপুর দেড়টার দিকে তার মৃত্যু হয়।
নিহত ইমন আচার্যের কনস্টেবল নম্বর ৬৯১৭৯০। তিনি দীর্ঘদিন ধরে র্যাব-৯ সিলেটে কর্মরত ছিলেন।
র্যাব-৯ এর অতিরিক্ত পুলিশ সুপার (মিডিয়া) কে এম শহিদুল ইসলাম সোহাগ বলেন, শুক্রবার সকালে সিলেট মেট্রোপলিটন কোতোয়ালি থানার পশ্চিম পাশে পুলিশের একটি দল এক ছিনতাইকারীকে ধরার জন্য ধাওয়া করছিলো। এসময় ব্যক্তিগত কাজে সাদা পোশাকে র্যাব সদস্য ইমন আচার্য সেখানে ছিলেন। পুলিশকে ছিনতাইকারীর পেছনে দৌড়াতে দেখে তিনি তাকে ধরার চেষ্টা করেন। এসময় ধস্তাধস্তির এক পর্যায়ে ছিনতাইকারী তার বুকের বা পাশে ছুরিকাঘাত করে। পরে গুরুতর আহত অবস্থায় তাকে দ্রুত ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে আসা হয়। সেখানে আনুমানিক দেড়টার দিকে তিনি মারা যান।
এ ব্যাপারে আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে বলে জানান তিনি।
সিলেট মহানগর পুলিশের উপ কমিশনার (উত্তর) সাইফুল ইসলাম জানান, অভিযান চালিয়ে হামলাকারী ছিনতাইকারী আটক আসাদউল আলম বাপ্পীকে আাটক করা হয়। এসময় তার কাছ থেকে হত্যাকাণ্ডে ব্যবহৃত ছুরি উদ্ধার করা হয়েছে।
সর্বাধিক পঠিত খবর
- পুলিশের জালে আটক ফেঞ্চুগঞ্জের চিহ্নিত ভূমি সন্ত্রাসী
- বহিষ্কারাদেশ প্রত্যাহার হচ্ছে বিএনপির শতাধিক নেতার
- গোবিন্দগঞ্জ আব্দুল হক স্মৃতি ডিগ্রি কলেজ ছাত্রদলের কমিটি ঘোষনা করেছে সুনামগঞ্জ জেলা ছাত্রদল
- সিলেট মহানগর যুবদল নেতা লায়েক আহমদ কে হত্যার হুমকি দেওয়ায় থানায় সাধারণ ডায়রি
- সিলেট জেলা ও মহানগর ছাত্রদলের বিবৃতি – ইশতিয়াক রাজু ছাত্রদলের কেউ নয়।
